EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অর্জিত গণতন্ত্রকে কার্যকর সংসদে রূপ দিতে হবে: জহির উদ্দিন স্বপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

অর্জিত গণতন্ত্রকে কার্যকর সংসদে রূপ দিতে হবে: জহির উদ্দিন স্বপন

শহীদ জেহাদ স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

অ অ

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক কর্মীদের মূল কাজ শুধু আন্দোলন বা সংগ্রাম নয়, বরং মানুষের মৌলিক অধিকার পূরণ করা বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। 

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব ও খন্দকার লুৎফর রহমান।

আরও পড়ুন