সেপ্টেম্বর মাসে বিজিবির অভিযানে জব্দের তালিকা
বিজিবির অভিযানে ২৫৪ কোটি ২০ লাখ টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরণের চোরাচালান পণ্য জব্দ করেছে। শনিবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে বিজিবির জনসংযোগ বিভাগ।
জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২ পিস শাড়ী, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরী পোশাক, ১ হাজার ৩১৮ মিটার থান কাপড়, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিকস সামগ্রী।
আরও রয়েছে- ২০ লাখ ৮৭ হাজার ৮০৯ পিস আতশবাজি, ১ হাজার ৯১২ ঘনফুট কাঠ, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা, ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর, ৩ হাজার ৬১১ কেজি চা পাতা, ৫ হাজার ৩৫ কেজি সুপারি, ৭১৩টি মোবাইল, ৬ হাজার ২৯৩ পিস মোবাইলের ডিসপ্লে, ৯ হাজার ৪০৭ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৫১ হাজার ৫৫০ পিস জিলেট ব্লেড, ১৩ হাজার ৪৩৫টি চশমা।
খাদ্যদ্রব্যের মধ্যে জব্দ হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট, ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১ হাজার ৬০৫ কেজি বাংলাদেশী পাট, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ১৫ লাখ ৪০ হাজার ৮ পিস চিংড়ি মাছের পোনা,১ হাজার ৩৫৯ লিটার ভোজ্য তেল।
এছাড়া ৭৫ কেজি কারেন্ট জাল, ৮৯ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিষ্টর/চিকিৎসা সামগ্রী, ১ হাজার ৭৩ প্যাকেট কীটনাশক, ৭ লাখ ৩৩৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ আটক করেছে বিজিবি।
পরিবহন ও সংশ্লিষ্ট পণ্যের মধ্যে ১৬টি কষ্টি/ বেলে পাথর, ৬টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/মাইক্রো, ১০৩টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল/ভ্যান ও ৬৯টি নৌকা জব্দ করেছে বিজিবি।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি এমজি, ৩টি রাইফেল, ৬টি দেশী/বিদেশী পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য।
এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশী মদ, ১৬৫.২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার, ১ হাজার ৭১৫ কেজি গাঁজা, ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ২ হাজার ১৮ পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত পারের দায়ে ৫৮ জন বাংলাদেশী নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক ও ২০১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।