EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০
অ অ

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ৯০ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১১ জন ও সিটিটিসির অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২টি ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, একজন ভুক্তভোগী ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন