দিনাজপুর
ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে চালের ডিও ও অসহায়দের অনুদান দিচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩৬টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, গৃহহীন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব চালের ডিও ও অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও উপকারভোগীদের হাতে চাল ও চেকের ডিও তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, থানার ওসি মো. মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।