EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাট চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

বাগেরহাট চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শালতলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, আইনজীবী ও সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে বার্ষিক ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান।

এ ছাড়া ব্যবসায়ী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এমদাদ আলী পাইক, কার্যনির্বাহী পরিষদের সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল, শেখ মঈনুল ইসলাম মোস্তফা এবং মো. হাদীউজ্জামান হিরোসহ অন্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। 

বক্তারা বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে চেম্বারকে আরও গতিশীল করার আহ্বান জানান।

আরও পড়ুন