ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক পেলেন ৫ প্রার্থী
এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা হয়
ডেইলি সান রির্পোট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন।
এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা হয়।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী ‘বটগাছ’, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম ‘হাতপাখা’ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ‘ডাব’ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর মতবিনিময় সভায় প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।