EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ভারতীয় জিরা ও সানগ্লাসসহ জব্দকৃত কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের চোরাই পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় এই অভিযান চালায় বিজিবি। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ১০০ কেজি ভারতীয় জিরা এবং ১৫ হাজার ৪৯৮ পিস সানগ্লাস।

বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালায় বিজিবি। এসময় ভ্যানের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জিরা ও সানগ্লাস জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন