EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় বাগেরহাটে নিষিদ্ধ জাল ধ্বংস, অর্থদন্ড

ডেইলি সান রিপোর্ট, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

মা ইলিশ রক্ষায় বাগেরহাটে নিষিদ্ধ জাল ধ্বংস, অর্থদন্ড

মোরেলগঞ্জে জব্দ নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: সংগৃহীত

অ অ

‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড যৌথভাবে মোরেলগঞ্জ সদর বাজার ও পানগুছি নদীতে এ অভিযান চালায়। 

নিষিদ্ধ জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

অভিযানে ব্যবসায়ী শাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান।

ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬’ চলছে। এর আওতায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

আরও পড়ুন