EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

ছবি সংগৃহীত

অ অ

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোনে খবর আসে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার। এই খবরের পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে দুপুর ২টা ২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি।

আরও পড়ুন