EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আলীকদম সীমান্তে নজরদারি জোরদারে বিজিবির ‘ছোট আগলা টিওবি’ উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

আলীকদম সীমান্তে নজরদারি জোরদারে বিজিবির ‘ছোট আগলা টিওবি’ উদ্বোধন

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা জোরদারে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নবনির্মিত ‘ছোট আগলা টিওবি’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবিটি উদ্বোধন করেন।

বিজিবির কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট আগলা এলাকায় টিওবিটির নির্মাণকাজ সম্পন্ন করে। সীমান্তের কাছাকাছি এ স্থাপনা থেকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, কার্যকর নজরদারি এবং অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।


বিজিবি জানায়, সীমান্ত থেকে বিদ্যমান বিওপিগুলোর দূরত্বের কারণে এ এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। নতুন টিওবি স্থাপনের ফলে সীমান্তে বিজিবির উপস্থিতি বাড়ার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা আরও জোরদার হবে। এতে স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থাও বাড়বে।

আরও পড়ুন