পোস্টাল ব্যালট নিয়ে নেপালের নির্বাচন কমিশনের সঙ্গে ইসির বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। বুধবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।
বৈঠকে মূলত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি দুই দেশের নির্বাচনব্যবস্থা, নির্বাচন পরিচালনা পদ্ধতি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন