EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে গলায় ডিম আটকে প্রাণ গেল কলেজছাত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ এএম

ঠাকুরগাঁওয়ে গলায় ডিম আটকে প্রাণ গেল কলেজছাত্রীর

ছবি: সংগৃহীত

অ অ
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় নাশতা খাওয়ার সময় গলায় সিদ্ধ ডিম আটকে এক তরুণী মারা গিয়েছেন। তার নাম হাবিবা খানম তিশা (২২)। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর)  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী। মৃত হাবিবা খানম তিশা লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ছিলেন।

তিশার ভাই আনোয়ার হোসেন জানান, সোমবার (৫ অক্টোবর) সকালে পরিবারের সঙ্গে নাশতা করার সময় তিশা ডিম খাচ্ছিল। এ সময় ডিমটি হঠাৎ তাঁর গলায় গিয়ে আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। মুন্সিরহাট এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। অসুস্থতার কারণে সে কম খাবার খেতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন