জামালপুরে বাবাকে মারধর করার মামলায় ছেলে জেলে
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ এএম
ছবি: জামালপুরে বাবাকে মারধর করার মামলায় ছেলেকে জেলে।
জামালপুরের মাদারগঞ্জে বাবাকে মারধর করার মামলায় ছেলেকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন সরকার (৪০) উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে অভিযুক্ত হেলাল সরকার তার বাবা শাহজাহান চৌধুরীকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাবা শাহজাহান চৌধুরী বাদী হয়ে জামালপুর আদালতে মামলা দায়ের করেন।
ওই মামলায় আদালত থেকে হেলাল সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বাবার দায়ের করা মামলায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, বাবার দায়ের করা মামলায় আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।