EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের হিসাবরক্ষক নিহত

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের হিসাবরক্ষক নিহত
অ অ

বরিশাল আদালত চত্বরে ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে সরকার মহিলা কলেজের হিসাবরক্ষক নাজমুল হক (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নাজমুল হক কেন আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন