EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে ৫০ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

রংপুরে ৫০ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি: পাচারের প্রস্তুতির সময় রংপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার কস্টি পাথর উদ্ধার করেছে বিজিবি-এসআরবি। সংগৃহীত

অ অ

পাচারের প্রস্তুতির সময় রংপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার কস্টি পাথর উদ্ধার করেছে বিজিবি-এসআরবি। এসময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ অক্টোবর) বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি রংপুর-৫১ এবং এসআরবি-১৩ রংপুর মহানগরী, মিঠাপুকুর ও পীরগাছার বিভিন্ন এলাকায় দুপুর ৩ টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে কষ্টিপাথরগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত  ৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য পাথর দুইটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর তাজহাট এলাকার মৃত এন্তাজ আলীর পুত্র মজিবর রহমান (৫৭) ও সেন্টাল রোড এলাকার মৃত আজর উদ্দিনের পুত্র এনামুল হোসেন (৫৫)।

অভিযান পরিচালনাকারী দলের প্রধান রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমান জানান, ‘আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল অভিযান চালিয়ে কস্টি পাথর  উদ্ধার ও গ্রেপ্তার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন