EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

জামালপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

ছবি: অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সংগৃহীত

অ অ

জামালপুরের মেলান্দহে রৌমারী বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঝাউগড়া  ইউনিয়নের শেখসাদী ও টুপকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মনছুর (২৮)।

অভিযানে নেতৃত্ব দেন জামালপুর জেলা প্রশাসকের  কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনছুর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে রৌমারী বিল থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন