EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ছাই

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ছাই

ছবি: জব্দ করা কোনা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধ ভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ৭টি কোনাজাল( ৬ লাখ টাকা) ও ৩০ হাজার মিটার ৬ বস্তা কারেন্ট জাল (২ লাখ টাকা) জব্দ করা হয়। এ সময় ৬ টি নৌকা আটক করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ও মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমানের যৌথ উদ্যোগে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালিত হয়।

এসময় পুলিশ ও গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি নৌকাকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা কোনা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ, প্রকৃতি, পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন