EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

ছবি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংগৃহীত

অ অ

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। রবিবার (৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।

লটারি কার্যক্রমে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান। জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

আরও পড়ুন