EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৯ জেলায় বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

৯ জেলায় বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু
অ অ

যুবশক্তির উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে দেশের ৯ জেলায় একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির পাইলট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রবিবার (৪ অক্টোবর) সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

প্রথম পর্বের প্রশিক্ষণ একযোগে ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে আন্তরিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিমূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

পাইলট প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন