EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোনারগাঁয়ে ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ এএম

সোনারগাঁয়ে ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লাল মিয়ার বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার অলিপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদের অভিযোগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়ার ভাই লাল মিয়া কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। এ সময় তিনি কার্যালয়টি নিয়ে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি দেন।

সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা বিজয় বলেন, লাল মিয়া কার্যালয়ে এসে এটিকে নৌকার ক্লাব বানানো এবং সেখানে নৌকার পোস্টার লাগানোর কথা বলেন। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের হুমকিও দেন। ঘটনার সময় ছাত্রদল নেতা মাসুম, রাকিব ও নিজামুদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে লাল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন