EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেড় ঘণ্টায় পরপর তিনটি ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন এলাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ এএম

দেড় ঘণ্টায় পরপর তিনটি ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন এলাকা

ছবি: প্রতীকী

অ অ

দেড় ঘণ্টার মধ্যে ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে এসব ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফসহ আশপাশের এলাকায় এর কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এ ভূমিকম্পের মৃদু কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন