নীলফামারী
ডোমারে সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ আটক ২
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ডোমারে ইয়াবাসহ আটক দুজনকে নিয়ে বিজিবির টহল দল। ছবি: সংগৃহীত
নীলফামারীর ডোমারে বিজিবির অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে চার লাখ টাকার মালামালসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বামোনিয়ার খামারপাড়া এলাকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ থানারহাট বিওপির একটি টহল দল এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন— ডিমলা উপজেলার পশ্চিম কালীগঞ্জ এলাকার মো. মিজানুর রহমান (৪৭) এবং ডোমার উপজেলার চিলাহাটি মাস্টারপাড়ার মো. গোলাপ (২৬)।
বিজিবি জানায়, সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মালামাল ও ইয়াবাসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।