EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন

আগুন/ প্রতীকী ছবি

অ অ

গাজীপুরের ডেগির চালা এলাকার ফকির মার্কেটে মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনে আগুন লেগেছে। শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের গিয়ে কাজ করছে।

এ ছাড়া কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন