EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান
অ অ

মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের দ্রুত এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকা হওয়ার ব্যাখ্যা দিতে হবে। অস্বাভাবিক দামের প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ব্যবসায়ীরা জানান, সরবরাহ সংকট, উচ্চ শুল্ক, পরিবহন ব্যয় ও বন্দর জটিলতার কারণে মাল্টার আমদানি কমেছে। তাঁদের হিসাবে, স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার মাল্টা প্রয়োজন হলেও কোনো কোনো সপ্তাহে এসেছে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার।

এদিকে খেজুরের শুল্ক-কর নিয়ে চলতি সপ্তাহেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। খেজুরের শুল্কায়ন মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারদর ও উৎসমূল্য বিবেচনায় নিয়ে যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, শুল্কায়ন ব্যবস্থায় ব্যবসায়ীরা যেন অযৌক্তিক মূল্যায়নের শিকার না হন, আবার পণ্যের মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকির সুযোগও যেন না থাকে—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন