EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
অ অ

গোপালগঞ্জে বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে এক ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চর সোনাকুর এলাকার শ্মশান ব্রিজসংলগ্ন মেসার্স নিপুন প্রযুক্তির গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স নিপুন প্রযুক্তির গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখের গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্স নবায়ন করা হয়নি। এ ছাড়া অনুমোদিত ৫০০টি গ্যাস সিলিন্ডারের পরিবর্তে সেখানে ৪ হাজার সিলিন্ডার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শেখ যোবায়ের শেখকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তিনি মো. আবু দাউদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজম জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন