EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসাসংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীর অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। সাক্ষাৎকারের সময় তাই কোনো বিষয় গোপন না করে শতভাগ সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জোর দিয়ে বলেছে, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। এর পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী বা চিরতরে নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

তাই ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের সঠিক ও সত্য তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

আরও পড়ুন