EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আসাদুল হাবিব দুলু

লালমনিরহাটে ভুট্টা চত্বর, হবে জেলার প্রতীক

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

লালমনিরহাটে ভুট্টা চত্বর, হবে জেলার প্রতীক
অ অ

লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্রে নির্মাণ করা হচ্ছে ‘ভুট্টা চত্বর’। এটিকে জেলার প্রতীক হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২  বিকেলে লালমনিরহাট শহরে ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, লালমনিরহাটের প্রধান অর্থকরী ফসল হিসেবে ভুট্টার গুরুত্ব বেড়েছে। ভুট্টা চাষের সম্প্রসারণের ফলে জেলার কৃষকদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। এ কারণে শহরের প্রাণকেন্দ্রে ভুট্টা চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভুট্টা চত্বরকে আইকনিক স্থাপত্যশৈলীতে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, দিল্লির ইন্ডিয়া গেট বা ইসলামাবাদের ফয়সাল মসজিদের মতো এটি লালমনিরহাটের পরিচয়ের অংশ হয়ে উঠবে।

জেলার হাতীবান্ধা উপজেলার আবুল কাসেম ১৯৯১ সাল থেকে ভুট্টা চাষ করছেন। তার ভাষ্য অনুযায়ী, শুরুতে ভুট্টার ফলন কম থাকায় কৃষকদের মধ্যে এ ফসল চাষে আগ্রহ কম ছিল। তবে গত তিন দশকে পরিস্থিতি বদলেছে। বর্তমানে ওই এলাকার অনেক কৃষক ভুট্টা চাষ করছেন।

ভুট্টার ফলন ও বাজারমূল্য ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন। পাশাপাশি ভুট্টাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিভিন্ন কৃষিভিত্তিক ছোট শিল্পও গড়ে উঠছে।

ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধনের সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন