EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯

ছবি: সংগৃহীত

অ অ

কিশোর অপরাধ দমনে লক্ষ্মীপুর জেলাজুড়ে পরিচালিত তিন দফার অভিযানে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। জেলার ছয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

সবশেষ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে থানাওয়ারি—সদর থানায় ২৯ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন, চন্দ্রগঞ্জে ৫ জন এবং ডিবি পুলিশ ৯ জনকে আটক করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁদের ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে প্রথম দফায় গত ২৭ সেপ্টেম্বর রাতে ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয় এবং ৫১ জনকে আদালতে সোপর্দ করা হয়। দ্বিতীয় দফায় ২৯ সেপ্টেম্বর রাতে আটক ১৮৪ জনের মধ্যে ১৫৯ জন মুচলেকায় ছাড়া পান এবং ২৫ জনকে আদালতে পাঠানো হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জেলাজুড়ে অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন