EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাট জেলা কারাগারে সকালের খাবার খাওয়ার সময় গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে কারাগারের ভেতর নাস্তা করার সময় হঠাৎ তাঁর শ্বাসনালিতে খাবার আটকে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাঁকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। একটি মামলায় গত ২৬ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তিনি জেলা কারাগারে এসেছিলেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানায় অবহিত করা হয়। সুরতহাল ও ময়নাতদন্তসহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন