EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া আর নেই

দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া আর নেই

বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া। ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে বাদাঘাট ইউনিয়নের দীঘিপাড় গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আসরের নামাজের পর দীঘিপাড় কবরস্থান মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। পরে জানাজা শেষে মহল্লার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন