EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য কার র‍্যালি অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

রাজধানীতে লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য কার র‍্যালি অনুষ্ঠিত

পায়রা ও বেলুন উড়িয়ে লায়ন্স কার র‍্যালির উদ্বোধন। ছবি: সংগৃহীত

অ অ

লায়নিজমের প্রচার এবং লায়ন্সের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজধানীতে বর্ণাঢ্য কার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২-এর উদ্যোগে পাসপোর্ট অফিসের সামনে থেকে এই র‍্যালি শুরু হয়। এতে প্রায় ১৬০টি সজ্জিত গাড়ি অংশ নেয় এবং রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে লায়ন্সের পাশাপাশি লিও জেলা ৩১৫এ২-এর বিপুলসংখ্যক সদস্যও অংশ নেন। তাঁদের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ এবং ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল আলম এমজেএফ। এ ছাড়া ছিলেন জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান।

র‍্যালিতে বর্ণাঢ্য উপস্থাপনার জন্য লায়ন্স ও লিও—উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করে ঢাকা দীপিকা। এছাড়া লায়ন্স বিভাগে দ্বিতীয় ‘ঢাকা ফ্লাওয়ার গার্ডেন’ ও যৌথভাবে তৃতীয় হয় ‘ঢাকা অনন্ত’ ও ‘ঢাকা ইমপেরিয়াল’। লিও বিভাগে দ্বিতীয় ‘ঢাকা লালবাগ ডিলাইটস’ এবং যৌথভাবে তৃতীয় স্থান পায় ‘ঢাকা ইমপেরিয়াল’ ও ‘ঢাকা গোল্ডেন লাইন’।

সমাপনী অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী ও র‍্যালি চেয়ারম্যান লায়ন মাসউদ করিমসহ অন্য বক্তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে লায়নিজমের মানবিক সেবা আরও দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন