EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে স্কুল পরিদর্শন করলো জাইকা প্রতিনিধি দল

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

সুনামগঞ্জে স্কুল পরিদর্শন করলো জাইকা প্রতিনিধি দল

ছবি: সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) প্রতিনিধি দল। সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সদরে অবস্থিত ওই প্রতিষ্ঠানটিতে সরেজমিনে পরিদর্শন করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ প্রধান তুকাহাশি জুনকু।

পরিদর্শনকালে জাইকার বাংলাদেশ প্রধান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং নানান বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জাইকার ইউজিডিপি প্রকল্পের ডেপুটি টিম লিডার আজিজুর রহমান সিদ্দিকী,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী,উন্নয়ন সংস্থা ইউজিডিপির উপজেলা সমন্বয়কারী হোসাইন আহমদ বিপ্লব, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালে জাইকা বাংলাদেশের সহায়তায় তাহিরপুর উপজেলার ১৫ টি বিদ্যালয়ে ৩৯৭ জোড়া বেঞ্চ তাহিরপুর এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছিল ৩৩ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

এই কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতেই সরেজমিনে পরিদর্শনে আসে এই প্রতিনিধি দল। এর মধ্যে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩০ জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়েছিল।

আরও পড়ুন