EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনের সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

চট্টগ্রামে সহকারী  ভারতীয় হাইকমিশনের সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান

ছবি: দেশব্যাপী চলমান ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) পতেঙ্গা সমুদ্রসৈকতে এই কার্যক্রম পরিচালিত হয়। সংগৃহীত

অ অ

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশন এক বিশেষ সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা (বিচ ক্লিনিং) কর্মসূচির আয়োজন করেছে। দেশব্যাপী চলমান ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) পতেঙ্গা সমুদ্রসৈকতে এই কার্যক্রম পরিচালিত হয়।

 “স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ‘সেবা পখওয়ারা ২০২৬’ কর্মসূচির অধীনে এই উদ্যোগ নেওয়া হয়। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশন দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই বিশেষ সপ্তাহটি উদযাপন করছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকতে এই পরিচ্ছন্নতা অভিযান চলে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ভারতের সহকারী হাইকমিশনার, সহকারী হাই কমিশনের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।


কর্মসূচিতে বিশেষ মাত্রা যোগ করে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ জন শিক্ষার্থী। তরুণ শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে পতেঙ্গা সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষতিকারক প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন এবং তা একটি নির্দিষ্ট স্থানে জমা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সদস্যদের মাঝে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের থিম সংবলিত বিশেষ টি-শার্ট উপহার দেওয়া হয়। সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগ সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বে ছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং ট্যুরিস্ট পুলিশ।

তরুণ প্রজন্মের হাত ধরে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার এই সামাজিক বার্তাটি স্থানীয় দর্শনার্থী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করেছে বলে জানিয়েছে চট্টগ্রামের ভারতীয় হাই কমিশন।

আরও পড়ুন