EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ছবি: ডেইলি সান

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক তরুণ চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কালু আখাউড়া উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাইফুল ইসলাম নিজের অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে তীব্র ধাক্কা খায়। এতে অটোরিকশার সামনের কাচ ভেঙে একটি ভাঙা অংশ তাঁর গলায় ঢুকে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন