EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী আউটপোস্টের সদস্যরা জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালান। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়।

আরও পড়ুন