EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কালীগঞ্জে প্রথম পর্যায়ে কৃষক কার্ড পেলেন ১,৪৫১ জন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

কালীগঞ্জে প্রথম পর্যায়ে কৃষক কার্ড পেলেন ১,৪৫১ জন
অ অ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কৃষক কার্ড পেলেন ১ হাজার ৪৫১ জন কৃষক। সরকারি কৃষি সহায়তার আওতায় প্রথম পর্যায় হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।

ফেনীর ফুলগাজী থেকে সারাদেশের নির্বাচিত ৭৭টি উপজেলা ও কৃষি ব্লকের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয়ভাবে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে কালীগঞ্জের কার্যক্রমও ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।

জানা গেছে, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকে প্রাথমিকভাবে কৃষক কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন ১ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে ভূমিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১ জন, ক্ষুদ্র ৭৭০ জন, মাঝারি ৬৮ জন এবং বড় কৃষক রয়েছেন ৩ জন।

অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এস এম রফিকুল ইসলাম, মো. মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতা, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন