দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় নির্মিত সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ থেকে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার সরকারি ভবনগুলোতে স্থাপিত দেশের এই সৌরবিদ্যুৎ প্রকল্পের মোট উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।
নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে এসব প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণে ব্যবহার করা হবে। নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে।