EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পদত্যাগ করা এমপি মিষ্টির সংরক্ষিত আসন শূন্য ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

পদত্যাগ করা এমপি মিষ্টির সংরক্ষিত আসন শূন্য ঘোষণা
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।   

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। 

সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আসনটি শূন্য হওয়ার পর শূন্য আসন পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এই পদত্যাগের অনুলিপি ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।  

ফাঁকা আসন পূরণে নির্বাচন কমিশনকে তাগিদ

সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে পরবর্তী প্রক্রিয়া চালুর অংশ হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো নির্দেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উল্লেখিত শূন্য আসনটি পূরণের জন্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন