EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফেনীতে মহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ফেনী

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

ফেনীতে মহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ফেনীর পরশুরামে মহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় পৌঁছে তিনি এই প্রকল্পের ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় নদী খনন কাজ উদ্বোধন করেন।

এর আগে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক নেতারা।

আরও পড়ুন