EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে স্কুল শি‌ক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

বরিশালে স্কুল শি‌ক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম আমেনা খানম (৬৫)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা ছিলেন। তি‌নি ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিনের বাসার ভাড়া‌টিয়া ছিলেন। 

শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জা‌নিয়েছেন, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। আমেনা খানমের ছেলে রিফাত ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

মাঝে মধ্যে আমেনা খানমের ছেলে রিফাত ও বোনের ছেলে দেখতে আসতো তাকে। দুই দিন আগেও তাঁর সাথে দেখা হয়। গতকাল বোনের ছেলে খুজতে এসে‌ছিলো, কিন্তু ঘর তালাবদ্ধ পায়।

হঠাৎ করে রাতে ওই ভাড়াটিয়া বাসা থেকে গন্ধ বের হলে আমেনা খানমের ছেলে রিফাতকে জানা‌নো হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছে, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় আমেনা খানমকে কাপড় দিয়ে হাত পা বাধা অবস্থায় মরদেহটি খাটের উপরে দেখতে পায় পুলিশ।

মরদেহটির কক্ষ থেকে গন্ধ ছড়িয়ে পরে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন