EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে ভারতীয় দুটি ব্র্যান্ডের ৮৮ বোতল মদ জব্দ

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

সুনামগঞ্জে ভারতীয় দুটি ব্র্যান্ডের ৮৮ বোতল মদ জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুটি ব্র্যান্ডের ৮৮ বোতল মদ মালিক বিহীন অবস্থায় জব্দ করেছে বিজিবি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ভাঙ্গারপার এলাকা থেকে জব্দ করে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাকান্দি বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারপাড় এলাকা অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ভাঙ্গারপাড় এলাকায় ৬৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ার ফেলে পালিয়ে যায়।

লে. কর্নেল এ কে এম জাকারিয়া আরও জানান,মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন