আখাউড়ায় তেলবাহী কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:০৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তেলবাহী একটি কন্টেইনার ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জংশনে ঢোকার পথে তেলবাহী কন্টেইনার ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাইনচ্যুত বগিটি উদ্ধারে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন