EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খেলনা ঘোষণায় আমদানি, প্রায় এক কোটি টাকার ড্রোন আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

খেলনা ঘোষণায় আমদানি, প্রায় এক কোটি টাকার ড্রোন আটক
অ অ

ঢাকার কাস্টমস হাউস আইসিডির (ইনল্যান্ড কনটেইনার ডিপো) অভিযানে খেলনা ঘোষণায় আমদানি করা ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করা হয়েছে। আটক ড্রোনগুলোর মোট ওজন ৬৫৮ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

২৯ সেপ্টেম্বর আমদানিকারক প্রতিষ্ঠান মিম কালেকশন, চকবাজার, ঢাকার নামে আসা একটি পণ্যচালানের কায়িক পরীক্ষায় এসব ড্রোন শনাক্ত করা হয়। চালানটির বিল অব এন্ট্রি নম্বর ১২৩৬৭, যা ২৭ সেপ্টেম্বর দাখিল করা হয়েছিল।

চালানটিতে বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ড্রোন পাওয়া যায়। পরে ড্রোনগুলো আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা ও সংশ্লিষ্ট আমদানি দলিল যাচাই করা হবে। যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায়ের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আমদানি নীতিমালা এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন