EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজাখালী পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষের পদক্ষেপ চায় এলাকাবাসী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

রাজাখালী পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষের পদক্ষেপ চায় এলাকাবাসী

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ডেমরার রাজাখালী এলাকার পরিচ্ছন্নতা, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ ও রাস্তাঘাট পরিষ্কার রাখতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসলামী পাঠাগার, রাজাখালীর উদ্যোগে এলাকাবাসী ও ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময়মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার ময়লা-আবর্জনা, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। তারা জানান, যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকায় মশার উৎপাতও বেড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও প্রত্যাশিত নাগরিক সুবিধা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। 

বক্তারা রাজাখালী এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ ও রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মো. এটিএম আবু তাহের। উপস্থিত ছিলেন ইসলামী পাঠাগার, রাজাখালীর সভাপতি হাফেজ সুলতান আহমেদ, রাজাখালী মসজিদ কমিটির সেক্রেটারি সুলাইমান বেপারী, মোতাওয়াল্লী মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাহাতাব উদ্দিন, আখতারুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উঠান বৈঠকের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী পাঠাগার, রাজাখালীর সেক্রেটারি নাসির উদ্দিন।

আরও পড়ুন