EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ এএম

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮২

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে ৬ থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের নিয়মিত কিশোর অপরাধীদের খোঁজার অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১৮২ জনের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৩ জন রয়েছেন।

আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন