বরিশালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের হিজলার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু।
এসআরবি-৮ জানায়, গ্রেপ্তার ফারুক ভূঁইয়া চলতি বছরের ১ মার্চ রাত থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমকে ধর্ষন করেছে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ভিকটিমের মা বাদী হয়ে হিজলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ভিকটিম বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।
এর প্রেক্ষিতে এসআরবি-৮ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মো. ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।