EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী, সঙ্গে ৫ দিনের ছুটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী, সঙ্গে ৫ দিনের ছুটি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

দুর্গাপূজার অনুদান ১ কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি টাকা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উপলক্ষে অনুদানও ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি দেওয়ায় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুদান বাড়ানোর তথ্য জানানো হয়।

দপ্তরের তথ্য অনুযায়ী, আগে দুর্গাপূজার জন্য সর্বোচ্চ ৪ কোটি এবং কঠিন চীবর দানের জন্য ২ কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবার দুই খাতেই ১ কোটি টাকা করে বাড়ানো হয়েছে। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, দুর্গাপূজা ও কঠিন চীবর দান উপলক্ষে এবার চাহিদার চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, উৎসবের ছুটি বাড়ানোর পাশাপাশি অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপের জন্য ৪ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হতো। এবার তা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। একইভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানের অনুদান ২ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।

টানা পাঁচ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত হয়েছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মঙ্গলবার ২০ অক্টোবর থেকে শনিবার ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকছে।

আরও পড়ুন