EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থীর অনশন

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থীর অনশন

ছবি: সংগৃহীত

অ অ

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ জন প্রার্থী অনশন কর্মসূচি পালন করছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা।

অনশনকারীরা জানান, জামালপুর জেলায় ১৩৬ জন সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। ফলে এখনো ৫১ জন নিয়োগপত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার দাবিতে তারা এ অনশন কর্মসূচি পালন করছেন।


নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান প্রার্থীরা।

এদিকে, এই ৫১ জন প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান।

আরও পড়ুন