EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি
অ অ

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ সরকার। এ নিয়ে আগামী অক্টোবরেই চুক্তি হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে সরকার। পরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সরকারের এই দুই চুক্তির মাধ্যমে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি উড়োজাহাজ পরিবহন খাতে বহর সম্প্রসারণের উদ্যোগ আরও এগিয়ে গেল।

আরও পড়ুন