EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯
অ অ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ২৯টি মামলা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৯, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ১০৫, মিরপুরে ১০৬, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৩৫, গোয়েন্দা বিভাগে ২ এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩টি ইয়াবা, ৭৫ বোতল ফেনসিডিল ও ১১টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন